Headlines
Loading...

 তিন বছর আগে একটা বিকেলে মায়া বলেছিল,



“জানিস আরিফ, আমি যদি কখনো চলে যাই... তুই রাগ করিস না যেন।”

আরিফ হেসে উড়িয়ে দিয়েছিল। “পাগল! তুই কোথায় যাবি? আমি তো তোকে ছাড়া এক পা-ও নড়ব না।”

কিন্তু জীবন হাসির মতো সোজা থাকে না।মায়ার শরীরে একটা অসুখ বাসা বেঁধেছিল, যেটা ধীরে ধীরে সবকিছু কেড়ে নিচ্ছিল।

শেষের দিকে মায়া আর কথা বলতে পারত না ভালো করে। শুধু হাতটা ধরে রাখত আরিফের। যেন বলতে চাইত— “আমি চাইলে থেকে যেতাম... কিন্তু এই শরীরটা আর আমার কথা শুনছে না।”

0 Comments: